বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইয়েস কার্ড প্রাপ্ত ১৭ ক্ষুদে সাঁতারু এখন ঢাকায়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২:২৯ এম
চাঁদপুরে ইয়েস কার্ড প্রাপ্ত ১৭ ক্ষুদে সাঁতারু এখন ঢাকায়

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও নৌ বাহিনীর সার্বিক সহযোগিতায় সেরা সাঁতারুদের খোঁজে বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য নিয়ে প্রথম পর্বে বিজয়ী ইয়েস কার্ড প্রাপ্ত ১৭ ক্ষুদে সাঁতারু বালক দলের দুটি গ্রুপের সাঁতারুরা এখন ঢাকায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন কমপ্লেক্সে রয়েছে।

জানা যায়, আয়োজনের ১ম পর্বে ছেলেদের দুটি গ্রুপে বিজয়ী বা ১ম পর্বে ইয়েস কার্ড প্রাপ্ত ১৭ ক্ষুদে সাঁতারুসোমবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ নৌ বাহিনীর বাসে করে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্দেশ্যে চাঁদপুর থেকে রওনা দেন।

জানা যায়, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ২য় পর্বে ছেলেদের দুটি গ্রুপের চুড়ান্ত প্রতিযোগিতা আগে করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক ১৫ জুলাই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২য় পর্বের চুড়ান্ত প্রতিযোগিতা।

চাঁদপুর স্টেডিয়াম থেকে বিদায় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের চাঁদপুর প্রতিনিধি মোঃ জনি ও বিশিষ্ট সাঁতারু সানাউল্লাহ খান।

Model Hospital

এ বিষয়ে চাঁদপুরের কৃতি সন্তান ও দুবারের নির্বাচিত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহিন বলেন চাঁদপুরে সাঁতারের দীর্ঘ ইতিহাসও ঐতিহ্য রয়েছে। যেটি বিশ্বব্যাপী সমাদৃত। তিনি বলেন চাঁদপুরের এই ক্ষুদে সাঁতারুদের আগামীর বাংলাদেশে ক্রীড়া সম্পদে পরিণত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

চাঁদপুরে সাঁতারের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য অক্ষুন্ন রাখতে এই ক্ষুদে সাঁতারুদের জন্য জেলাবাসী সকলের দোয়া চাচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital