শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের শোকসভা ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:১৩ পিএম
শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের শোকসভা ও মিলাদ মাহফিল
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বুধবার, বাদ যোহর শাহরাস্তি পৌরসভার মেহের কালীবাড়ি বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে  আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মরহুমের আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী অংশগ্রহণ করেন।
বিশেষভাবে উপস্থিত ছিলেন: চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক নেতা হাজী মোঃ আবুল কালাম,প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া,কার্যকরী সদস্য ডাঃ দুলাল চন্দ্র ঘোষ,বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা কাজী হুমায়ুন কবির,সহ-সভাপতি মোঃ মাসুদ রানা,সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ,সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মনিরুজ্জামান শান্ত,যুগ্ম সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন তরুণ,উপজেলা মিডিয়া ফোরামের সভাপতি মোঃ শাহ আলম,দপ্তর সম্পাদক মোঃ নুরে আলম, মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রাফি হাসান হামজা,প্রেসক্লাব সদস্য জাকির হোসেন নয়ন, মোহাম্মদ হেলাল উদ্দিন দুলাল, মোঃ শাখাওয়াত হোসেন হৃদয়, গিয়াস উদ্দিন, জাকারিয়া প্রমুখ।
এছাড়া মরহুমের একমাত্র পুত্র রাকিব এবং দুই জামাতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দ আমরুজ্জামান সবুজ গত ১৩ জুলাই দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক চাঁদপুর দর্পণ, চাঁদপুর সংবাদ, জাতীয় দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে শাহরাস্তি প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করে। এই মিলাদ ও শোকসভা ছিল সেই কর্মসূচির শেষ দিনের আয়োজন।সাংবাদিক মহল এক দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছে।
দোয়া মাহফিলে মিলাদ পরিচালনা করেন মেহের কালীবাড়ি বাজার  আয়েশা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শাহজাহান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital