বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:৪৮ পিএম
কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলন

কচুয়ায় সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উত্তর আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন ।

ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়াজীর ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী,যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন, প্রফেসর নওসের আলম, মাহবুব আলম মৃধা,পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার, বিএনপি নেতা তরিকুল ইসলাম তরিক,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারন সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন পাটোয়ারী,পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম বিএসসি, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক ছাত্তার প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি,সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা,সাধারণ সম্পাদক মমিন আহমেদ জিসান,পৌরসভা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরিফ,সাধারণ সম্পাদক মহিন খান।

বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলিউল্লাহ,সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী তোফায়েল আহমেদ প্রমুখ ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital