শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষকদের ভাতা ও বৈষম্য নিয়ে ফরিদগঞ্জে ইউএনওর কাছে স্মারকলিপি

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১১:০০ পিএম
শিক্ষকদের ভাতা ও বৈষম্য নিয়ে ফরিদগঞ্জে ইউএনওর কাছে স্মারকলিপি

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার কাছে স্মারকলিপি পেশ করছেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে অবসরকালীন ভাতা, কল্যাণ ভাতা দ্রুত প্রদান, আর বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় বিদ্যমান বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, দেশের মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবসরকালীন ও কল্যাণ ভাতা পেতে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার। অবসরের পর এসব ভাতা অনেক সময় বছরের পর বছর বিলম্বিত হয়, যা শিক্ষক সমাজের জন্য অত্যন্ত কষ্টকর।
এছাড়া সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানে যে বৈষম্য রয়েছে, তা দ্রুত দূর করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়:
১. অবসরকালীন ভাতা ও কল্যাণ ভাতা অবসরের ৩ মাসের মধ্যে প্রদান।
২. বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় বৈষম্য দূর।
৩. এসব বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ ও সুপারিশ প্রেরণ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মোহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, সহসভাপতি রেজওয়ান আজম, সদস্য জাকির হোসেন পাটওয়ারী, মো. এমরান হোসেন, মো. সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন। তিনি বলেন, “শিক্ষক সমাজের এই ন্যায্য দাবির প্রতি আমি সম্পূর্ণ সহমর্মী।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital