বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির প্রধান সড়কে ভাঙন, দুর্ভোগে এলাকাবাসী

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১১:০৫ পিএম
শাহরাস্তির প্রধান সড়কে ভাঙন, দুর্ভোগে এলাকাবাসী
শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা মোল্লারদর্জা সড়কের আলমের বাড়ির পূর্ব পাশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটির ভাঙনে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের ওই অংশে ধস দেখা দেয়। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় ভাঙন এখন ভয়াবহ রূপ নিয়েছে।এ বিষয়ে সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছিউদ্দিন আহমেদ জানান, “বিষয়টি গণমাধ্যমকর্মীর মাধ্যমে জেনেছি। দ্রুত সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, সড়কটি নির্মাণে ঠিকাদার যথাযথ প্রকৌশল নীতিমালা অনুসরণ করেনি, যার ফলে বর্তমানে ভাঙন দেখা দিয়েছে। এই সড়কে দেশের দক্ষিণাঞ্চলের  হাজার হাজার লোক যাতায়াত করে থাকে।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, রাস্তাটি স্থানীয়, রামগঞ্জ, চাটখিল,লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীর লোকজনের চলাচলের আঞ্চলিক  সড়ক  পথ হওয়ায় দ্রুত মেরামত না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital