বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আপন স্পোকেন ইংলিশ সেন্টারের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১০:২৪ পিএম
আপন স্পোকেন ইংলিশ সেন্টারের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে আপন স্পোকেন ইংলিশ সেন্টারের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।‌ ১৮ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে ৪র্থ তলায় আপন সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল এবং উপহার দিয়ে বরণ এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আপন স্পোকেন ইংলিশ সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. রাশেদা আক্তার। আপনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের প্রাণবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আপনের উপদেষ্টা রোটারিয়ান মাসুদ হাসান, সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, যুগ্ম সস্পাদক সিত্তূল মুনা চৈতী‌।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের শিক্ষক সাবিকুন নাহার নাহার পিও, মতলব সরকারি কলেজের লেকচারার সোহরা পাটোয়ারী, আপন স্পোকেন ইংলিশ সেন্টারের শিক্ষক সামিয়া সুলতানা ‌, পিএম নাইফুর রহমান ও মিস কুহু‌। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আপন স্পোকেন ইংলিশ সেন্টারের ম্যানেজার ফয়সাল আহমেদ।
ইংরেজি ভাষায় কবিতা পাঠ, ডায়লগ এবং গল্প পাঠ করেন আপন স্পোকেন ইংলিশ সেন্টারের শিক্ষার্থী রাইনা হাসান, আনিচা বিনতে আক্তার, জুবাইদা আফরিন অধরা, আরিবা আফশিন, ফারিবা,ফারিন সহ প্রমুখ ।

বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা টিকে থাকার জন্য শুদ্ধভাবে মাতৃভাষার চর্চার পাশাপাশি আন্তর্জাতিক ভাষায়ও দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদের সন্তানরা মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ না হলে ভবিষ্যতে অনেক পিছিয়ে পড়বে। এ ক্ষেত্র আপন স্পোকেনের কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আমরা এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। “আপন স্পোকেন ইংলিশ সেন্টার” কোন কোচিং সেন্টার নয়, এটি একটি নতুন ভাবনা, একটি নতুন যাত্রা। বর্তমান বিশ্বে ইংরেজি ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কর্মক্ষেত্রের সাফল্যের অপরিহার্য চাবিকাঠি। এই উপলব্ধি থেকেই চাঁদপুরে শিশুদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে আপন স্পোকেন ইংলিশ সেন্টার, যেটি চাঁদপুরে সর্বপ্রথম ছোট ছোট বাচ্চাদের ইংরেজি স্পোকেন নিয়ে কাজ শুরু করেছিলো । আপন কিডস স্পোকেনের লক্ষ্য হলো, শিশুদের মাঝে ইংরেজি ভাষার ভীতি দূর করা, সহজ-স্বাভাবিক পরিবেশে শিখন কার্যক্রম পরিচালনা করা ,প্রতিটি শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও যোগ্য করে গড়ে তোলা‌। আমাদের এখানে গ্রামার শেখানোর পাশাপাশি আরো শেখানো হয় কিভাবে সাহস করে কথা বলতে হয়, কিভাবে নিজের চিন্তাগুলো প্রকাশ করতে হয়।

Model Hospital
আপন স্পোকেন বিশ্বাস করে, প্রতিটি শিশুর মধ্যেই আছে অফুরন্ত সম্ভাবনা। সঠিক পরিচর্যা, উপযুক্ত দিকনির্দেশনা ও ভালোবাসা পেলে তারাই গড়ে তুলতে পারে ভবিষ্যতের আলোকিত বাংলাদেশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।