বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রেম নাকি পরীক্ষার ফল, কিশোরীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা?

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:৪৯ পিএম
প্রেম নাকি পরীক্ষার ফল, কিশোরীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা?
চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার খারাপ ফলের জেরে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মরিয়ম আক্তার (১৭)।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরা মুন্সিরহাট এলাকার বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। মরিয়ম স্থানীয় মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
মরিয়মের নানী মমতাজ বেগম বলেন, ফল খারাপ হওয়ায় মেয়ে জয়নবা ও আমি কিছু কথা বলেছি। সকালে ডাক্তার দেখাতে যাই। বড় নাতনি মরিয়মকে ঘরে রেখে ছোট নাতনি মারিয়া পুকুরে যায়। ফিরে এসে দেখে ঘরের দরজা বন্ধ। জানালা দিয়ে দেখে ওড়না পেঁচিয়ে মরিয়ম ঝুলে আছে।
পরে স্থানীয়রা মরিয়মকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নানী আরও জানান, মরিয়মের বাবা সালাউদ্দিন প্রায় ৮ বছর আগে নিখোঁজ হন। মা জয়নবা গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করেন। দুই বোন নানীর বাড়িতেই থাকতেন।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছেন, শুধুমাত্র পরীক্ষার ফল নয়, প্রেমঘটিত কারণেও মরিয়ম আত্মহত্যা করতে পারে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital