বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়নে 

ফ্যাসিস্ট সরকার দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে : মোতাহার পাটওয়ারী

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:৩৪ পিএম
ফ্যাসিস্ট সরকার দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে : মোতাহার পাটওয়ারী

ফরিদগঞ্জে বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিটি বিভাগকে ধ্বংস করেছে। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, ব্যবসা-বাণিজ্য— কিছুই স্বাভাবিক নিয়মে চলছে না। দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারা। এখন সময় এসেছে ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশকে তুলে ধরার। আমাদের সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নামতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির সঙ্গে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মব-সৃষ্টিকারীর সম্পর্ক নেই। আপনারা কেউ এসব করবেন না, কাউকে করতেও দেবেন না। আসুন, সবাই মিলে সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ি।”
বর্তমান সরকারকে ইঙ্গিত করে মোতাহার পাটওয়ারী বলেন, “আপনারা কি সেই ২০ শতাংশ মানুষের কথা শুনবেন যারা কেবল নিজেদের কথা ভাবে? নাকি দেশের ৮০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলের কথা শুনবেন?”
তিনি দাবি করেন, লন্ডনে তারেক রহমান ও ইউনুস সাহেবের বৈঠকের পর দেশে একটি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। এ সুযোগ নষ্ট করতে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাপক।
সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম পাটওয়ারী ও মহিলা নেত্রী শারমিন করিম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital