বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের ফতেপুরে দু’টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ফসলী জমি ও বাড়ি-ঘর হুমকিতে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৪ পিএম
মতলব উত্তরের ফতেপুরে দু’টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ফসলী জমি ও বাড়ি-ঘর হুমকিতে

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের রসুলপুর ও লুধুয়া গ্রামের সরকারি খাল থেকে দুইটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি বালু খেকো মহল। গত প্রায় ২০ দিন ধরে মাটি কাটার মহোৎসব চলছে। এতে করে স্থানীয় কৃষি জমি ও বাড়ি-ঘর হুমকি মুখে পড়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

সরজমিনে রসুলপুর গ্রামে গিয়ে দেখা গেছে, সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। স্থানীয় রসুলপুর গ্রামের রাকিব, সাব্বির ও জাকির সহ কয়েকজন মিলে সিন্ডিকেট করে ড্রেজার বসিয়েছে। আশপাশের মানুষের কাছে মাটি বিক্রি করছে মোটা অংকের দামে। সরকারি সম্পত্তি লুটে খাচ্ছে তারা। ওই গ্রামের শাহআলম ও তোফাজ্জল হোসেনসহ আরো কয়েকজন বলেন, খালে ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে আমাদের ফসলী জমি ও বাড়ি ঘর হুমকির মুখে পড়েছে। বর্ষাকালে বাড়ি ঘর দেবে যাওয়ার আশংকায় ভুগতেছি আমরা। দ্রুত এই ড্রেজার সরিয়ে দিয়ে আমাদের বাড়ি ঘর ও ফসলী জমি রক্ষা করতে প্রশাসনের কাছে আমরা জোড় দাবী জানাই।

এই ইউনিয়নের লুধুয়া গিয়েও দেখা গেল একই দৃশ্য। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস ও তার সাথে আরো কয়েকজন মিলে এই খালে ড্রেজার দিয়ে মাটি কাটছে। ফলে স্থানীয়দের মনে আতংক সৃষ্টি হয়েছে। তারা যেন এলাকার ত্রাস। কেউ কিছু বলতে গেলে হুমকি ধামকি দিচ্ছে। এলাকার মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কোন কথা বলতে পারছে না। তারা এই অবৈধ কাজে এত শক্তি কোথায় পেল? এটাই এখন প্রশ্ন মানুষের মনে। রসুলপুর গামে ও লুধুয়া গ্রামের সরকারি অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার বিষয়টি স্বীকার করেছে উল্লেখিত ব্যক্তিরা। কেন অবৈধভাবে মাটি কাটছেন? এর কোন সঠিক উত্তর দিতে পারেন নাই তারা।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ বলেন, আমরা কয়েকবার অভিযান দিয়ে রসুলপুরের ড্রেজারটি বন্ধ করেছি। আবার যদি চালায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।