শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও মিলাদ মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৮:২৮ পিএম
কচুয়ায় প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও মিলাদ মাহফিল

কচুয়ায় প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখছেন, প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের আত্মা মাগফিরাত কামনা ও চিকিৎসাধীন অবস্থায় আহতদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তারের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন,উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জামাল হোসেন, সুভাষ চন্দ্র ও মোঃ শাহ জাহান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

এ সময় উপজেলার ১৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital