শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত

নতুন রাষ্ট্রব্যবস্থার ডাক দিলেন নাসিরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:৪৭ পিএম
নতুন রাষ্ট্রব্যবস্থার ডাক দিলেন নাসিরুদ্দীন পাটোয়ারী

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুরের শাহরাস্তিতে একটি পদযাত্রা ও পথসভা করেছে।

রাষ্ট্রীয় শোক পালনের পর ২৩ জুলাই বুধবার দুপুর ২টায় দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এই পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

তিনি বলেন, “এই দেশ শুধু শোক পালনের জন্য নয়, জেগে উঠার জন্য। রাষ্ট্রের প্রতিটি ব্যর্থতায় জনগণ আজ হতাশ। আমাদের রাজনীতি হতে হবে জবাবদিহিতার, নেতৃত্ব হতে হবে সাহসী ও দেশপ্রেমিক। আমরা ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থার বিপরীতে নতুন বিকল্প হয়ে আসছি তরুণদের শক্তিতে, ন্যায়ের পক্ষে।”

তিনি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে একে ‘রাষ্ট্রীয় ব্যর্থতা ’ বলে আখ্যা দেন এবং বলেন, “রাষ্ট্র যদি সংস্কার না হয়, সামনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। এনসিপি সেই সংকটের শেষ ঘণ্টা বাজাচ্ছে।”

Model Hospital

তিনি বলেন, “দেশে আজ গণজোয়ার সৃষ্টি হয়েছে। আলেম সমাজ থেকে শুরু করে নারী সমাজ, তরুণ প্রজন্ম সবাই এনসিপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ, আমাদের নেতৃত্বে সরকার গঠিত হলে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। নিরাপত্তা বাহিনীকেও ঢেলে সাজানো হবে।”

এ সময় তিনি গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনারও প্রতিবাদ জানান। শাহরাস্তি-হাজীগঞ্জ এলাকায় ইতোমধ্যেই বেশ কিছু উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ওই পদযাত্রায় কেন্দ্রীয় পর্যায়ে উপস্থিত ছিলেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, অনিক রায়, ডা. তাসনিম জারা, তরিকুল ইসলাম প্রমুখ।

স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দেন এনসিপির শাহরাস্তি উপজেলা সদস্যসচিব শেখ রহমাত উল্লাহ, ছাত্রনেতা রেদোয়ান হোসেন, তারেক আজিজ, আমান, আবু সুফিয়ান প্রমুখ।

দুপুরের কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমানউল্লাহ পাটোয়ারী। পথসভা ও পদযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital