বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সন্ধান চেয়ে পরিবারের আকুতি

কচুয়ায় ৪ দিন ধরে নিখোঁজ ফরহাদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১০:১২ পিএম
কচুয়ায় ৪ দিন ধরে নিখোঁজ ফরহাদ

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন কাঁপিলাবাড়ি গ্রামের ফরহাদ হোসেন (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৯জুলাই) ভোররাতে ওই গ্রামের মুন্সিবাড়ি থেকে ফরহাদ হোসেন নিখোঁজ হয়। ফরহাদ হোসেন ওই গ্রামের খলিল মুন্সির ছেলে।

নিখোঁজ ফরহাদ হোসেনের বড় ভাই মোস্তফা জানান,আমার ভাই গত ১৯শে জুলাই শনিবার ভোর ৪টায় বসত ঘরের দরজা খুলে ঘর থেকে বের হয়, পরে আর ঘরে আসেনি। তার ব্যবহারিত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

গত ৪ দিন যাবত আমাদের সকল আত্মীয়-স্বজন ও তার বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করেও তার কোন সন্ধান পায়নি। তার গায়ের রং সাদা, প্রায় পাসপোর্ট উচ্চতা,তার সাথে ব্যবহারিত মোবাইল, মানিব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।

তিনি আরো জানান,ফরহাদ হোসেন মানসিকভাবে একটু সমস্যা রয়েছে। তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছি।

Model Hospital

যোগাযোগের নাম্বার বড় ভাই মোস্তফা ০১৯১২-৪৩৫৭৬৬,০১৯১৩-৬০৫০৫৫।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital