শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছি : এহছানুল হক মিলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১০:১৬ পিএম
শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছি : এহছানুল হক মিলন

কচুয়ায় গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রহিমানাগর কলেজ মাঠে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এসময় তিনি বলেন, ১৯৯৬-২০০১ সালের সংসদ নির্বাচনে কচুয়ার জনগণ বিপুল ভোটে দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর পর,আপনাদেরকে উপহার হিসেবে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ২০০১ সালে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছি।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাকে দুর্নীতির মামলা দেওয়ার জন্য নথিপত্র জোগাড় করতে পারেনি। আমি ৩০ বছর যাবত কচুয়ার জনগণের সাথে দুঃখে সুখে পাশে রয়েছি। আমার কর্মীরা কখনো কোন অন্যায় কাজ করলে,আমি কঠিন হাতে বিচার করি। ৫ আগস্টের পরে কচুয়ার যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভূমি দখল করেছে তাদের কাউকে আমি ছাড় দেবো না। এই এহছানুল হক মিলন আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতের তৈরি।

Model Hospital

তিনি আরো বলেন,আমাদের দেশের প্রবাসীদেরকে কারিগরি শিক্ষা ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানো গেলে,ভালো রেমিটেন্স উপার্জন করে দেশে পাঠাতে পারবে। সারা বাংলাদেশের একটি শিক্ষিত ও মডেল উপজেলা হিসেবে কচুয়াকে রুপান্তরিত করার জন্য আমি কাজ করবো। আমি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত দিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রকৌশলী ইঞ্জিনিয়ার কচুয়া তৈরি হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ জাহান মজুমদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সোহাগ হোসেন ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাজারুল ইসলাম মিলনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী, আমিনুল ইসলাম মালেক চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার,গোহট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শাহ আলম মোল্লা,রহিমানাগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত,সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার,সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন,পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী,পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মহিন খান।

বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন,উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন,উপজেলা যুবদলের সদস্য বিল্লাল গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ মানিক হোসেন,সদস্য তোফাজ্জল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি সেকান্দার আলী,সাধারণ সম্পাদক সুমন মিয়াজী,যুবদল নেতা মোশাররফ হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital