শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্মারকলিপি প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনকে অন্তর্ভুক্ত করার দাবীতে চাঁদপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:২৮ পিএম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনকে অন্তর্ভুক্ত করার দাবীতে চাঁদপুরে মানববন্ধন
‘জুলাইয়ের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত।

২৪ জুলাই বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে একযোগে জেলার ৮ উপজেলায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলার প্রায় ৬৮৪ টি কিন্ডারগার্টেন অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এবং সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই দিন‌ সকাল ১০ টায় সংগঠনটির চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর সদর উপজেলার ৭৩ কিন্ডারগার্টেনের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা ব্যানার এবং শিক্ষকদের হাতে দাবি আদায়ের বিভিন্ন স্লোগান সম্মিলিত ফেস্টুন দেখা গেছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক।‌

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র। আরো বক্তব্য রাখেন সদর উপজেলার শাখার সহ-সভাপতি মাহমুদা খানম, আবুল কালাম আজাদ, কবিতা সাহা, আইভী হীরা, মোঃ কাউসার পাটোয়ারী, সদস্য মোঃ হাবিবুর রহমান, খাজা জুবায়ের, ওয়ালীউল্লাহ, মোঃ আব্দুল হামিদ, মৃদুল কান্তি দাস।

Model Hospital

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ওপর বৈষম্য করছে। জুলাই অভ্যুত্থানের পর এ দেশে আর কোনো বৈষম্য থাকার কথা না। অথচ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈষম্য সৃষ্টি করে কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করছেন। আমরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানাই।

বক্তারা আরো বলেন, এই পরীক্ষাটি হচ্ছে শিশু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি জাতীয় পরীক্ষা। সেখানে বাংলাদেশের ৮০ পার্সেন্ট শিক্ষার্থীকে এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি মাসে সরকারি উপবৃত্তি পাচ্ছে। তার উপর আবার নতুন করে তাদের বৃত্তি প্রদান করা হবে। অথচ একই দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাব, আপনারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিন। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

মানববন্ধন শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা এবং সদর উপজেলা শাখা নেতৃবৃন্দ চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সুচিত্র রঞ্জন দাসের কাছের স্মারকলিপি প্রদান করেন। এরপর নেতৃবৃন্দরা চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিন সৈকতের হাতে স্মারকলিপি প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital