শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফেসবুকজুড়ে মৃত্যুর গুজব, ‘আমি আগের চেয়ে ২০ বছর কম বয়সী’ সেফুদা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৬:১২ পিএম
ফেসবুকজুড়ে মৃত্যুর গুজব, ‘আমি আগের চেয়ে ২০ বছর কম বয়সী’ সেফুদা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা, অষ্ট্রিয়া প্রবাসী ও অনলাইন অ্যাকটিভিস্ট সেফায়েত উল্লাহ সেফুদা মারা গেছেন- এমন গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে। এই সংবাদটি নিতান্তই গুজব বলে নিশ্চিত করেছেন তার আত্মীয়স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধি। এছাড়া সেফুদা নিজেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে তার ব্যক্তিগত ফেসবুকে লাইভে এসে গুজবের বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সেফুদার চাচাত ভাই আবু সালেহ মো. সেলিম জানান, আজ আমার সঙ্গে তার কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাত ভাই ও ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইরানের সাথে কথা হয়েছে মোবাইলে। সেফুদা তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই আমাকে ফোন দিয়েছে। পরে দুজনে কুশল বিনিময় করেন।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, সেফুদার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম মজুমদারের ছেলে সাগরের সঙ্গে বিকেলে আমার কথা হয়েছে। তখন সেফুদার মৃত্যুর বিষয়ে কোনো কথা বলেননি। তবে আজ দুপুর থেকে ফেসুবকে মৃত্যু নিয়ে গুজব ছড়াচ্ছে।

এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে স্থানীয় সময় সকালে ফেসবুকে লাইভে এসে তার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির ‘নব্য রাজাকার ও আলবদররা’ এই ধরনের মিথ্যা প্রচার করছে বলে জানান সেফায়েত উল্লাহ সেফুদা।

Model Hospital

জানা গেছে, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেড়িয়াড়া গ্রামের মৃত হাজী আলী আকবরের ছেলে। সেফুদার বাবা তিনটি বিয়ে করেন। সব মিলিয়ে সেফুদার ভাই-বোন ১৫ জনেরও বেশি। সেফুদার আপন ভাই-বোনের সংখ্যা আট জন। তবে কারও সঙ্গে তার কোনো সর্ম্পক নেই।

সংসার জীবনে সেফুদার এক সন্তান রয়েছে। স্বপ্নীল নামে ওই সন্তান থাকেন ফিনল্যান্ডে। তার স্ত্রী থাকেন ঢাকায়। প্রায় ৩৫ বছর আগে সেফুদা ভিয়েনায় চলে যান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital