বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মেঘনার পানি বিপদসীমার ২১ সে. মি. উপর দিয়ে প্রবাহিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১২:৫৫ এম
চাঁদপুরে মেঘনার পানি বিপদসীমার ২১ সে. মি. উপর দিয়ে প্রবাহিত

চাঁদপুরের মেঘনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শুক্রবার সন্ধ্যা ছয়টায় পরিমাপ অনুযায়ী, নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

হঠাৎ এই জোয়ারের কারণে হাইমচর উপজেলার চরভাঙ্গা, কৃষ্ণপুর, লামচরি, উত্তর চর ভৈরবী, পাড়াবোগুলা ও জালিয়ার চর গ্রামের অনেক বাড়ির আঙিনা ও গ্রামের রাস্তা পানিতে তলিয়ে গেছে যেতে দেখা গেছে। শুধু তাই নয়, স্থানীয় কৃষিজমিও পানিতে ডুবে গেছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এমন পানি বৃদ্ধির ঘটনা নতুন নয়, তবে এবারের মতো হঠাৎ এবং এতটা উচ্চতার জোয়ার বেশ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে নিম্নাঞ্চলের মানুষজনকে পড়তে হয়েছে অস্থায়ী দুর্ভোগে।

মেঘনার তীরবর্তী বাসিন্দাদের আশঙ্কা, পানি যদি আরও বৃদ্ধি পায় তাহলে এই অঞ্চলের পান চাষিদের পাশাপাশি শত শত মাছ চাষিরাও বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

Model Hospital

এদিকে শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায়ও জোয়ারের পানি বৃদ্ধি পেতে দেখা গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক বলেন, দুই বছরের মধ্যে এটাই সর্বোচ্চ পানি বৃদ্ধি। হাইমচরসহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। তবে ভাটার সময় ধীরে ধীরে পানি নেমে যাবে বলে আশা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital