বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির আট বছরের তানভীর, কোরআনের ৩০ পারা মুখস্থ মাত্র ৫ মাসে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১২:৫২ পিএম
শাহরাস্তির আট বছরের তানভীর, কোরআনের ৩০ পারা মুখস্থ মাত্র ৫ মাসে

মাত্র আট বছর বয়স। তবু চোখে-মুখে অদম্য এক নিষ্ঠার ছাপ। আর সেই নিষ্ঠারই ফল মাত্র ৫ মাস ২৫ দিনে পবিত্র কোরআন শরিফ সম্পূর্ণ মুখস্থ করে হাফেজ হলো শাহরাস্তির শিশু শিক্ষার্থী ছায়েদুজ্জামান তানভীর।

শনিবার (২৬ জুলাই) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুল কুরআন মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তানভীরকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তানভীর ওই মাদ্রাসার ছাত্র। তার বাবা মোহাম্মদ নূরুন্নবী একজন পান বিক্রেতা। পরিবারের স্বল্প সামর্থ্যের মাঝেও ছেলের এই সাফল্যে আনন্দে আপ্লুত তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা আবু নছর আশরাফি। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, এবং শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল।

Model Hospital

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, “তানভীর অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছেলেটি। সে অসাধারণ মনোযোগ ও অধ্যবসায়ের মাধ্যমে মাত্র পাঁচ মাস ২৫ দিনে পুরো কোরআন শরিফ হিফজ করেছে। আমাদের প্রতিষ্ঠান থেকে এর আগেও মাত্র চার মাসে একজন ছাত্র হাফেজ হয়েছিল।”

এই অর্জন শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা জোগাবে বলে আশা করছেন এলাকাবাসী ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital