শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মেহের উত্তর ইউপিতে বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:৩৫ পিএম
শাহরাস্তি মেহের উত্তর ইউপিতে বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি
শাহরাস্তি উপজেলায়  ইউপি বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই ২০২৫)বিকেলে উপজেলার মেহের উত্তর ইউপির কাঁকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের  ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলী আকবর লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  বিএনপির সভাপতি  বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। তিনি বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দলের প্রতিটি স্তরে সংগঠনকে সুসংহত করতে হবে।
সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আসন্ন নির্বাচনে এই জনপদের দলের দুঃসময়ের কান্ডারী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ রয়েছে জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন:পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী,উপজেলা যুবদলের  সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরী,ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এ.বি.এম. পলাশ,সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মজুমদার, মোঃ শাহজাহান হোসেন (বিএসসি),সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মসূচির মাধ্যমে দলের ভিত মজবুত হবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে তা সহায়ক হবে।
মেহের উত্তর ইউনিয়ন বিএনপি এবং উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সভাটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital