শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ”

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৭:৫৮ পিএম
শাহরাস্তিতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ”
সারা দেশের ন্যায় চাঁদপুরের শাহরাস্তিতেও পালিত হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” কর্মসূচি।
শনিবার (২৬ জুলাই, ২০২৫) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থী ও তরুণ সংগঠকেরা একযোগে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের  দ্বিতীয় অংশে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয়ভাবে অনুষ্ঠানের পাশাপাশি এটি সরাসরি  ভার্চুয়ালি প্রজেক্টরের  এর মাধ্যমে সম্প্রচারিত হয় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে। জাতীয় পর্যায়ে এই কর্মসূচির  উদ্বোধন করে  শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা  শারমীন এস মুরশিদ।
শাহরাস্তিতে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। তিনি বলেন, “রাষ্ট্র মানেই জনগণ। সমাজ পরিবর্তনের এই উদ্যোগে সকল নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শুধুমাত্র সরকার নয়, বরং আমাদের প্রত্যেককেই সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম,  ইউএসডব্লিউ কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের মূল শপথ বার্তায় অংশগ্রহণকারীরা ঘোষণা করেন “আমি শুদ্ধচিত্তে শপথ করছি—আজ আমি একটি মহান দায়িত্ব নিতে যাচ্ছি। যা শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয়, বরং একটি মানবিক ও নৈতিক আহ্বান। আমি অঙ্গীকার করছি—সবাইকে নিয়ে একটি দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত, মানবিক ও সাম্যের সমাজ গড়বো। নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করবো, অন্যায়-দুর্নীতি-নিপীড়ন-দুর্নীতি  থেকে মাতৃভূমিকে মুক্ত করবো।”
এ সময় শাহরাস্তির উপজেলা প্রশাসনের  কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় গনমাধ্যাম কর্মী,  সুশীল সমাজ, তরুণ সংগঠক ও শিক্ষক-শিক্ষার্থীরাও এ শপথ গ্রহণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ ছাড়া জাতীয় এই কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ ও সচেতনতা তৈরি হয়, যা সমাজ গঠনে এক নতুন আশা জাগিয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital