শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক চিত্রাঅঙ্কন প্রতিযোগিতায় 

শ্রেষ্ঠ চিত্রশিল্পীর পুরস্কার অর্জন করলো চাঁদপুরের মোমেনা ফাইরোজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৪১ পিএম
শ্রেষ্ঠ চিত্রশিল্পীর পুরস্কার অর্জন করলো চাঁদপুরের মোমেনা ফাইরোজ
শিশুশিল্পীর স্বপ্নের আঁচড়ে চমকে দিলো আন্তর্জাতিক মঞ্চ। নেপাল-বাংলাদেশ শিশু-কিশোর আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৫-এ অসাধারণ সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ চিত্রশিল্পীর পুরস্কার অর্জন করেছে চাঁদপুরের প্রতিশ্রুতিশীল ক্ষুদে শিল্পী মোমেনা ফাইরোজ নূহিন।
গত ২৫ জুন নেপালের পর্যটন শহর পোখারার কুমুদিনী হোমস সেকেন্ডারি স্কুলের আর্ট গ্যালারিতে আয়োজিত এই প্রতিযোগিতা ও প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নেয় ২২০ জন এবং নেপাল থেকে ৮০ জন শিশুশিল্পী। ‘তোমার স্বপ্ন আঁকো’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে মোমেনা তার নিখুঁত রঙের ছোঁয়া ও ভাবনাপূর্ণ ক্যানভাস দিয়ে বিচারকমণ্ডলীর মন জয় করে নেয়।
প্রদর্শনীর একমাস পর গত ২৫ জুলাই শুক্রবার ঢাকায় সামরিক জাদুঘরের থ্রিডি গ্যালারিতে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোমেনা ফাইরোজ নূহিনের হাতে তুলে দেওয়া হয় শ্রেষ্ঠ চিত্রশিল্পীর পুরস্কার। এ অর্জন শুধু মোমেনার ব্যক্তিগত সাফল্য নয়, চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠন ‘রঙের চারু’ এবং পুরো জেলার জন্যও গর্বের।
শিশুশিল্পীদের চোখে দেখা স্বপ্ন যখন আন্তর্জাতিক প্রদর্শনীর দেয়ালে স্থান পায়, তখন সেটি শুধু একটি চিত্রকর্ম নয়, হয়ে ওঠে সম্ভাবনা, আত্মবিশ্বাস আর আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার গল্প। সেই গল্পেরই উজ্জ্বল নাম চাঁদপুরের মোমেনা ফাইরোজ নূহিন।
সে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আমিন বেপারীর একমাত্র মেয়ে। তার মাতা ফাতেমা আক্তার ডলি। তার এমন প্রাপ্তিতে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital