বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে দুর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:৩৬ পিএম
হাইমচরে দুর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত
তরুণ প্রজন্মের মধ্যে সততা ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইমচর উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিষয় ছিল “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য” এবং দ্বিতীয় রাউন্ডে “তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারই দুর্নীতি দমনের কার্যকর উপায়” বিষয়ে বিতার্কিকরা আলোচনা করেন।
দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বিতর্ক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ার হোসেন মোল্লা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ মো. বারেক বকাউল এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বশিরুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা দুর্নীতির ভয়াবহতা তুলে ধরে বলেন, দুর্নীতির কারণেই বিগত সরকার এ দেশ থেকে পলায়ন করেছে এবং দেশ অনুন্নত রয়ে গেছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল। এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ, মুক্তিযোদ্ধা রুহুল আমিন সহ দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিতর্ক একাডেমির সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমরু, সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার এবং মুবাশ্বেরা মাইসা।
প্রতিযোগিতার প্রথম পর্বে নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয় এবং বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। এছাড়াও চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক অনুষ্ঠানে অংশ নেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital