বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মমিনুল হক খান এর জানাযা সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৪ পিএম
মমিনুল হক খান এর জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব হারুনুর রশীদ খানের বড় ছেলে মমিনুল হক খান এর নামাজের জানাজা ৮ ফেব্রুয়ারি বেলা আড়াইটায়

খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজে সম্পন্ন শেষে তাঁর নিজ পারিবারিক কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হয়। জানা যায়-নামাজ পড়ান খেরুদিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মো. হোসাইন আহমেদ।

নামাজে জানাজায় চাঁদপুরের জেলা ও উপজেলা আওয়ামী লীগ, জেলা জাতীয় পাটির্, উপজেলা জাতীয় পার্টি,মতলব উপজেলা জাতীয় পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, কয়েকজন চেযারম্যান ও সদস্য গণ , স্থানীয় কল্যাণপুর, আশিকাটি, বিষ্ণুপুর, রাজরাজেশ্বরের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রায় অর্ধ-শত মাদ্রাসার অধ্যক্ষ,ইমাম,খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক,ডাসাদী কামেল মাদ্রাসার শিক্ষক,সফরমালী হাই স্কুলের শিক্ষক ওস্কুল ,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ তাঁর জানাজায় অংশগ্রহণ করেন।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের এডভোকেট জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন , বিএনপি নেতা দেওয়ান সফিকুজাজামান, উপজেলা আওয়ামী লীগের মোহাম্মদ এরশাদ হোসেন মিয়াজী, আব্দুল আজিজ খান বাদল, জাতীয় পার্টির কামাল আহমেদ, প্রধান শিক্ষক মো. আবুল কাশেম ।

Model Hospital

পরিবারের পক্ষে বক্তব্য বক্তব্য রাখেন আব্দুল আজিজ খান, মো. শাহাজান হোসেন খান আজাদ ও মরহুমের পুত্র মিরাজ খান সাফিন ।
৭ জানুয়ারি ফেব্রুয়ারি ঢাকার ইন্দিরা রোডের নিজ বাসভবনে সকাল দশটায় হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। আলহাজ্ব মমিনুল হক খান চাঁদপুর সদরের উত্তরে সফরমালী হাই স্কুলের একজন আজীবন দাতা ও শিক্ষানুরাগী সদস্য। তিনি সাবেক এমপি,স্কুলের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম হারুন অর রশিদ খানের জ্যেষ্ঠ পুত্র। ২০০৩ সালের ৫ নভেম্বর তাঁর মৃত্যুর পর থেকেই তিনি এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন।

১৯৬৪ সালের ঢাকার ইন্দিরা রোডস্থ তেজগাঁও জন্মগ্রহণ করেন। ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তার পিতার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়াও তিনি ঢাকা ও তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদরের খেরুদিয়াসহ অর্ধ-শতেরও বেশি মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ১ কন্যা ও ২ পুত্র সন্তানের সৌভাগ্যশীল পিতা।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।