বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া আল বারাকা আইডিয়াল একাডেমীতে অভিভাবক সমাবেশ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:৪২ পিএম
কচুয়া আল বারাকা আইডিয়াল একাডেমীতে অভিভাবক সমাবেশ

কচুয়ার বারাকা আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন, একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল বারাকাত বাবুল।

কচুয়া-গৌরিপুর সড়কের পাশে অবস্থিত বাইছায়া আন্তর্জাতিক মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল বারাকা আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে একাডেমির মিলনায়তনে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, একাডেমিক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আবুল বারাকাত বাবুল।
এ সময় তিনি বলেন,আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শের মাধ্যমে ভবিষ্যতে এ একাডেমির শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।
একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও একাডেমিক শিক্ষক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, একাডেমির পরিচালক ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবু জাফর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী ইউনুছ, কচুয়া বাজারের ব্যবসায়ী মাওলানা মাহমুদুল হাসান,অভিভাবক মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ সময় একাডেমির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital