বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি পদে মাসুম বিল্লাহ নির্বাচিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:৪৭ পিএম
মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি পদে মাসুম বিল্লাহ নির্বাচিত

মাওলানা মাসুম বিল্লাহ

কচুয়া উপজেলার  ঐতিহ্যবাহী মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর আব্দুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত চিঠিতে মাসুম বিল্লাহ কে সহ-সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা নির্বাচিত হলেন, কমিটির সভাপতি পদে চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাস, সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন মিয়াজী, দাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী মাস্টার, সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা ইসহাক খান,বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ শরাফত কবির, আলহাজ্ব মোঃ ফারুক হোসেন,অভিভাবক সদস্য আলমগীর হোসেন, সরকারি অধ্যাপক মোঃ হুমায়ুন কবির,আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক হেলালী জাহান , প্রভাষক মাওলানা এনামুল হক, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম বাচ্চু।
মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা বলেন,মাওলানা মাসুম বিল্লাহ এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও উনার বাবা দীর্ঘদিন ধরে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
মাসুম বিল্লাহ একজন সৎ যোগ্য মেধাবী  ও স্বনামধন্য ব্যবসায়ী । আমরা  আশা করি মাদ্রাসার নতুন গভর্নিং বডির সভাপতির পাশাপাশি  আমাদের  সহ-সভাপতি  দিয়ে মাদ্রাসা লেখা পড়াসহ সব কিছুর মান আরো বৃদ্ধি পাবে।
বিশিষ্ট ব্যবসায়ী,ইউনিটি গ্রুপের ডাইরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মাসুম বিল্লাহ বলেন, মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কচুয়া উপজেলার এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আমি ফাজিল পাস করেছি। এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আমার বাবা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আল্লাহ আমাকে এই প্রতিষ্ঠানের খেদমত করার সুযোগ করে দিয়েছেন আমি আমার মেধা দিয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষারমানে উন্নয়নে কাজ করবো পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোসহ আপনাদের সাথে নিয়ে কচুয়া উপজেলার মধ্যে মডেল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করব ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital