বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নৌকার প্রচারণায় গণয়োয়ার সৃষ্টি হয়েছে : চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন মোল্লা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৪:৫৭ পিএম
নৌকার প্রচারণায় গণয়োয়ার সৃষ্টি হয়েছে : চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন মোল্লা

মতলব উত্তর ব্যুরো : আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নৌকা মার্কার প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান প্রার্থীসহ আওয়ামী লীগ ও ১৪ দলের গণসংযোগে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে যে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম কাদির মোল্লা নির্বাচনে বিজয়ী হবেন।

রবিবার বিকেলে কলাকান্দা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে প্রচারণা শুরু হয়ে মিলারচর গ্রাম’সহ বিভিন্ন স্থানে প্রচারণা করেন প্রার্থী’সহ আওয়ামী লীগ ও সহযোগী নেতৃবৃন্দ।
চয়ারম্যান প্রার্থী মো. গোলাম কাদির মোল্লা বলেন, আপনারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইবেন। মানুষের জনসমর্থন নিয়ে আমরা জয়ী হতে চাই। নৌকাকে জেতানোর জন্য যা করার দরকার তাই করবেন। এটা আওয়ামী লীগের জন্য একটা পরীক্ষা। শুধু রাস্তাঘাট ও দোকানে নয়, মানুষের ঘরে ঘরে নিয়ে ভোট চাওয়া হবে।

তিনি বলেন, নির্বাচনের সময় মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। বলা হয়, নৌকায় ভোট দিলে দেশ ভারত হবে, মাথায় টুপি থাকবে না। অথচ তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই মানুষ এসব কথা আর বিশ্বাস করে না। বর্তমানে মতলব উত্তর’সহ দেশের প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে কাজ করছে শেখ হাসিনা সরকার। এ অবস্থায় আগামী ইউপি নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

প্রচারনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা রবিউল সরকার, বোরহান সরকার, যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেন, সদস্য সচিব তাজুল ইসলাম শ্যামল’সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital