শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ভুতুড়ে বিলে নাজেহাল, প্রতিকার চেয়ে সড়কে মানববন্ধন 

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৪:৫৫ পিএম
ফরিদগঞ্জে ভুতুড়ে বিলে নাজেহাল, প্রতিকার চেয়ে সড়কে মানববন্ধন 

ফরিদগঞ্জে লোডশেডিং-ভুতুড়ে বিলে নাজেহাল, সড়কের প্রতিকার চেয়ে গ্রাহকদের মানববন্ধন।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া ও মিরপুর অঞ্চলের সড়কগুলোর বেহাল দশা, অব্যাহত লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার (৪ আগস্ট ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন হুমায়ুন কবির। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, ইউনুছ বেপারী, লেয়াকত আলী পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারী, ফারুক মিজি, জয়নাল হোসেন, শরীফ হোসেন ও আমির হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ফরিদগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির হলেও বাস্তব চিত্র একেবারে ভিন্ন। কেরোয়া ও মিরপুর এলাকার সড়কগুলোর অবস্থার এতটাই অবনতি হয়েছে যে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এছাড়া, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। দিনেরাতে মিলিয়ে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। তারওপর, ভুতুড়ে বিলের বোঝা বইতে হচ্ছে গ্রাহকদের। ৫’শ টাকার বিল ৩ হাজারে ও মিটার বন্ধ তারপরও মিটারে নাকি ইউনিট দেখাচ্ছে। এগুলোকে বিদ্যুৎ অফিসের অদক্ষতা বলে দাবি করা হয়েছে।
তাঁরা বলেন, এসব সমস্যার বিষয়ে একাধিকবার পৌর প্রশাসক ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital