শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ছবক প্রদান

হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে আলীআশ্রাফ ফাউন্ডেশনের বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৯:৫৯ পিএম
হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে আলীআশ্রাফ ফাউন্ডেশনের বই বিতরণ

মাওলানা এ এস এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো. রবিউল হাছান এর উদ্যোগে আলিম ও ফাজিল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৭ আগস্ট বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নেছারাবাদ সালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন, মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা নেছার আহমদ।

নেছারাবাদ ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাও. নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী অধ্যাপক মফিজুর রহমান মিয়াজীর সঞ্চালনায় বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মির্জা এ টি এম গোলাম মোস্তফা সেলিম, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, সিহিরচোঁ এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব সফিউল্যাহ প্রধানিয়া, মাদ্রাসার সহ সভাপতি আব্দুল হাই বকাউল, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান হাবিবী, অত্র মাদ্রাসার সাবেক সহ সভাপতি মাও. আব্দুল হাই মির্জা, মাওলানা এ এস এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম তফদার, মাদ্রাসার সহকারী অধ্যাপক ইয়াছিন হোসেন, প্রাক্তন ছাত্র মাহবুবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমানে মোবাইল ফোন শিক্ষার্থীদের বড় একটা বাধা হয়ে দাড়িয়েছে তাই শিক্ষার্থীদের পড়াশোনা নির্দিষ্ট একটা সময় নিয়ে করার আহবান থাকবে। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। এ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আজকে যেই বই মাওলানা এ এস এম আলীআশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছে তা অধ্যায়নের মাধ্যমে আগামিতে দিনে যেন এখান থেকে ভালো আলেম বের হতে পারে সেই প্রত্যাশা থাকবে।

Model Hospital

এ মাদ্রাসার একাডেমিক উন্নয়নে ব্যক্তিকেন্দ্রীক ভাবে গড়ে উঠেছে এবং এ ফাউন্ডেশনের মাধ্যমে আরো বেগবান হবে বলে আশ্বস্ত করা হয়। নেছারাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা রাজনৈতিক কলাহল মুক্ত তাই বোর্ড পরীক্ষার ফলাফল আরো ভালো করার আহবান। কেননা মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে দেশের প্রশাসনিক দায়িত্বসহ ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে। এ প্রতিষ্ঠানের পেছনে অলি আল্লার দোয়া রয়েছে সেই দোয়া দাওয়া নিয়ে শিক্ষার্থীরা আগামী দিনে পড়াশোনা আরো ভালো করবে এ প্রত্যাশা থাকলো।

পরে মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক পাঠ করান মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা নেছার আহমদ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।