শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে হাইমচর প্রেসক্লাবের মানববন্ধন

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:০২ পিএম
সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে হাইমচর প্রেসক্লাবের মানববন্ধন
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, নিপীড়ন ও হয়রানিসহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে হাইমচর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট ২০২৫ সোমবার সকাল ১০ টায় হাইমচর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আলী আকবর, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, আবুল কালাম আজাদ, গণমাধ্যমকর্মী  বিল্লাল পাটওয়ারী প্রমূখ।
বক্তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতন-নিপীড়ন, অবিচার, জুলুম, খুন, গুম হত্যা দিন দিন বেড়েই চলছে। দোষীদের গ্রেফতার করা হলেও উপযুক্ত বিচার কার্যকর না করায় সাংবাদিক নির্যাতনের সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেছে।
তারা বলেন, প্রায় সময়ই আমরা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের বিভিন্ন চিত্র দেখতে পাই। যদি এভাবেই সাংবাদিকদের উপর নির্যাতন চলতে থাকে তবে একসময় সাংবাদিকদের কলম বন্ধ হয়ে যাবে। তখন এদেশে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি ও অনিয়ম বেড়ে যাবে। তাই দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিক নির্যাতনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে একটি আইন হওয়া জরুরি।
তারা আরও বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একদিন যে আমাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চলবে না, তার গ্যারান্টি কোথায়। সাংবাদিক আসাদুজ্জামান হত্যায় দোষীদের দ্রুত বিচার কার্যকর করে সর্বোচ্চ শাস্তি হাসির দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক মোঃ শরীফ হোসেন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সবুজ হোসাইন সহ হাইমচর প্রেসক্লাবের বিভিন্ন স্তরের সদস্য উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।