শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৮:১৬ পিএম
সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি হয়েছেন মোঃ সাকিব মুন্সী এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব চৌধুরী।

কমিটিতে সহ-সভাপতি আল-আমিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাবের বেপারী, সাংগঠনিক সম্পাদক নূর আলম পাটোয়ারী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম পাটোয়ারী, দপ্তর সম্পাদক অনিক মুন্সী, প্রচার সম্পাদক ইমাম হোসেন ফয়েজ, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা বেগম ও রক্ত সম্পাদক প্রভা আক্তার।

প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জাবেদ পাটোয়ারী, আয়ান আহম্মেদ রিয়াদ, মাহমুব মজুমদার, আহম্মেদ মেহরাজ ও আবু সুফিয়ান প্রধানীয়া। সদস্য হিসেবে রয়েছেন মতিউর রহমান, জয় রায়, ইমন পাটোয়ারী, ইরমান পাটোয়ারী ও সাকিব আল হাসান প্রমুখ।

সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, উপদেষ্টা মোস্তফা কামাল সুমন ও সাইফুল ইসলাম মির স্বাক্ষরে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

Model Hospital

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এ পর্যন্ত ৫ হাজার ব্যাগ রক্তের যোগান দিয়েছে। পাশাপাশি ব্লাড ক্যাম্পিং, বৃক্ষরোপণ, স্বাস্থ্য ক্যাম্পিং, খাদ্য সহায়তা, সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার এবং ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে। মাদকবিরোধী উঠান বৈঠক, র‍্যালি ও আলোচনা সভাসহ নানা সামাজিক কার্যক্রমে জেলার গণ্ডি পেরিয়ে পাশের জেলাগুলোতেও সংগঠনটি সুনাম অর্জন করেছে।

উপদেষ্টারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রম আরও প্রসারিত করবে এবং সামাজিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।