শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ পৌর এলাকায় অটো-ইজিবাইকের ভাড়া নির্ধারণ, কাল থেকে বাস্তবায়ন

সাইফুল ইসলাম সিফাত প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:২৫ পিএম
হাজীগঞ্জ পৌর এলাকায় অটো-ইজিবাইকের ভাড়া নির্ধারণ, কাল থেকে বাস্তবায়ন

হাজীগঞ্জে পৌর এলাকায় অটোরিক্সা ও ইজিবাইকের ভাড়া নির্ধারণ এবং লাইসেন্স ফি কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে পৌর সভাকক্ষে অটো/ইজিবাইক চলাচল শৃঙ্খলা ও ভাড়া চুড়ান্তকরণ বিষয়ক অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, মানুষের অভিযোগ ও দাবির ভিত্তিতে পৌর এলাকায় অটোরিক্সা ও ইজিবাইকের ভাড়া নির্ধারনে গত ৬ আগস্ট পৌর সভাকক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, মালিক-শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সুধীজনদের সাথে মতবিনিময় করেন পৌর কর্তৃপক্ষ।

ওই মতবিনিময় সভায় উপস্থিতির মতামত ও পরামর্শের আলোকে পৌর এলাকার বিভিন্ন সড়ক যাতায়াতে অটোরিক্সা ও ইজিবাইকের ভাড়া নির্ধারন করে দেয়, পৌরসভা। যা আজ (১৪ আগস্ট, বৃহস্পতিবার) মালিক-শ্রমিক, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সুধীজনদের উপস্থিতিতে নির্ধারিত ভাড়া ঘোষণা করেন, পৌর প্রশাসক।

Model Hospital

একই সময়ে অটোরিক্সা ও ইজিবাইকের মালিক ও চালকদের দাবির প্রেক্ষিতে পৌরসভা কর্তৃক লাইসেন্স ফি কমানো হয়েছে। যা নতুন লাইসেন্স গ্রহন ও নবায়নে ১০ হাজার টাকা থেকে কমিয়ে নতুন লাইসেন্স ফি বাবদ ৭ হাজার টাকা ও নবায়নের ক্ষেত্রে সাড়ে ৩ হাজার টাকা নির্ধারণ এবং ৮’শ বেশি অটোরিক্সা ও ইজিবাইকের লাইসেন্স দেওয়া হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা ১৫ আগস্ট-২০২৫ খ্রি. থেকে কার্যকর হবে।

পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের উপস্থাপনায় মতবিনিময় সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শাবুসহ মালিক-শ্রমিক, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

আগামী ১৫ আগস্ট ২০২৫ থেকে এই ভাড়া কার্যকর হবে। পৌরসভার নতুন নিয়ম অনুযায়ী, পৌরসীমার বাইরে থেকে কোনো অটো বা ইজিবাইক রিজার্ভে আসতে পারবে, তবে খুচরা ভাড়া নিয়ে পৌর এলাকায় চলতে পারবে না।

নির্ধারিত ভাড়ার তালিকা : পৌর বাস টার্মিনাল থেকে স্টেশন রোড : ৫ টাকা, হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজ থেকে ডিগ্রি কলেজ রোড : ৫ টাকা, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল : ৫ টাকা, ডিগ্রি কলেজ রোড থেকে আলীগঞ্জ : ১০ টাকা, হাজীগঞ্জ বাজার থেকে ধেররা বাজার : ১০ টাকা, হাজীগঞ্জ বাজার থেকে বলাখাল বাজার : ১৫ টাকা, হাজীগঞ্জ বাজার থেকে কৈয়ারপুল : ২০ টাকা, হাজীগঞ্জ বাজার থেকে হাজীগঞ্জ রেল স্টেশন : ১০ টাকা, হাজীগঞ্জ বাজার থেকে হাজীগঞ্জ মডেল কলেজ : ৫ টাকা, হাজীগঞ্জ বাজার থেকে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ : ১০ টাকা, হাজীগঞ্জ বাজার থেকে রান্ধুনীমুড়া (জিয়ানগর) : ১৫ টাকা, হাজীগঞ্জ বাজার থেকে এনায়েতপুর : ১৫ টাকা, হাজীগঞ্জ বাজার থেকে কংগাইশ রেল লাইন : ২০ টাকা, হাজীগঞ্জ বাজার থেকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ : ১০ টাকা, হাজীগঞ্জ বাজার থেকে টোরাগড় দক্ষিণপাড়া ব্রিজ : ১০ টাকা, বলাখাল থেকে প্রতাপপুর ফেরিঘাট : ১০ টাকা, আলীগঞ্জ থেকে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল : ৫ টাকা।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি অটোতে সামনে-পেছনে লেমিনেটিং বোর্ড ও কিউআর কোড লাগানো থাকবে। যাত্রীরা কোড স্ক্যান করে তাৎক্ষণিক অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বরও চালু থাকবে। সচেতনতার জন্য প্রতিটি স্ট্যান্ডে ফেস্টুন ও মাইকিং করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital