বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৪৬ পিএম
কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা শেষে উপজেলার সফল মৎস্য চাষী মোহাম্মদ হাছানাতকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরীসহ অতিথিবৃন্দরা

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সকালে ‎উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাওকাত হোসেন সুমন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম প্রমুখ।

Model Hospital

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে উপজেলা সফল মৎস্য চাষী মোহাম্মদ হাছানাত ও আক্তার হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital