শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম : ইউএনও নাজিয়া

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৩৯ পিএম
খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম : ইউএনও নাজিয়া
শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
সোমবার সকালে ১৮ আগষ্ট, উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি র‍্যালি বের হয়ে উপজেলার কমপ্লেক্স চত্বরের সড়ক প্রদক্ষিণ করে। ওই র‍্যালিতে সরকারি কর্মকর্তা,উদ্যোক্তা,  মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফের সভাপতিত্বে এবং উদ্যোক্তা আব্দুল হান্নান পিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
ইউএনও  তার বক্তব্যে বলেন,”দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অপরিসীম। পাশাপাশি মানব দেহের প্রয়োজনীয় প্রাণীজ আমিষের ঘাটতি পূরণে মাছের কোনো বিকল্প নেই। তাই সকলকে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত হতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন।উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ  সভাপতির বক্তব্যে  মৎস্য খাতের বর্তমান অবস্থা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি বলেন, “বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ে মাছ উৎপাদন দিন দিন বাড়ছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত পদ্ধতি ব্যবহার করলে এ খাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।
ওই সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজোয়ান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুল আমিন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সহসভাপতি মোঃ মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ মোস্তফা কামাল এবং গীতা পাঠ করেন অখিল চন্দ্র দেবনাথ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে সফল মৎস্যচাষি হিসেবে মোঃ হুমায়ুন কবির, নেয়ামত উল্লাহ এবং মোঃ রাসেলকে পুরস্কার প্রদান করা হয়।
স্থানীয় কৃষক ও মৎস্যচাষিদের মতে, এ ধরনের উদ্যোগ চাষিদের উৎসাহিত করবে এবং মৎস্য খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital