চাঁদপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রা ণ গেল বাপ্পির
চাঁদপুরের বাবুরহাট সংলগ্ন কালিবাংতি এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বাপ্পি। তিনি চাঁদপুর সদর উপজেলার ৩ নম্বর কল্যাপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের খান বাড়ির বাসিন্দা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাবুরহাট থেকে চাঁদপুরগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাপ্পি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে চালককে আটক করা যায়নি।
স্থানীয়দের মতে, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





