বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসায় হিফজ শিক্ষার্থীদের ছবক প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১১:৩০ পিএম
চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসায় হিফজ শিক্ষার্থীদের ছবক প্রদান

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদরাসার হিফজ বিভাগে ৭ জন শিক্ষার্থীদেরকে হিফজ ছবক প্রদান।

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদরাসার হিফজ বিভাগে ৭ জন শিক্ষার্থীদেরকে হিফজ ছবক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫খ্রি.) কুরআন মাজিদের হিফজ ছবক প্রদান অনুষ্ঠিত হয়। আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ছবক প্রদান করেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আ.জ.ম ইসমাইল হোসেন (আযাদ), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, ফাউন্ডেশনের সেক্রেটারী মুহাম্মদ নূরুল ইসলাম, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্যাহ, ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা ওমর ফারুক, হফেজ জাকির হোসেন, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।

দোয়া পরিচালনা করেন, নূরানী বিভাগের শিক্ষক মাওলানা মো. হাবিবুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, ফাইন্ডেশনের অন্যান্য সদস্য, এলাকার সূধী, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত মেহমানবৃন্দ।

Model Hospital

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital