বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পুরান বাজারে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৩৩ পিএম
চাঁদপুর পুরান বাজারে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চাঁদপুর শহরের পুরান বাজারের বিভিন্ন এলাকায় চাঁদপুর সদর উপজেলা ব্রাকের আয়োজনে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণে দিনব্যাপী ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করেন।

নিজ নিজ পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’ এই শ্লোগান নিয়ে পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) সকালে চাঁদপুর শহরের পুরান বাজারের বিভিন্ন এলাকায় চাঁদপুর সদর উপজেলা ব্রাকের আয়োজনে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণে দিনব্যাপী এক ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করেন।

ক্লিনিং ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

ক্যাম্পেইনে সহযোগিতা করেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়।

Model Hospital

ক্যাম্পেইন চলাকালে তারা পৌর শহরের বৌ বাজার, হরিসভা, মেয়র রোড, বাতাসা পট্টি। ডাল পট্টি, ঘোষ পাড়া, পালপাড়া অলিগলি এবং গুরুত্বপূর্ন সড়ক ও জনবহুল স্থানে ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, পুরাতন টায়ার পরিস্কার করে মানুষকে উদ্ধুদ্ধ করেন।

ক্যাম্পেইনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ সভাপতি তমাল ঘোষ, চাঁদপুর সদর ব্রাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, সদর উপজেলার ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ্ প্রোগ্রাম অফিসার মোঃ বেলাল হোসেন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।

ব্র্যাক-এর কর্মরতারা জানান,“সাধারণ মানুষ এখনও অনেক ক্ষেত্রে এসব রোগের প্রতি অসচেতন। আমরা চাই প্রতিটি পরিবার যেন সচেতন হয় এবং প্রাথমিক লক্ষণ দেখলে যেন দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়।”

স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, “ব্র্যাকের এই প্রচেষ্টা আমাদের অনেক কাজে লাগবে। আগে আমরা অনেক কিছু জানতাম না, এখন বুঝতে পারছি কীভাবে সাবধান হতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি ডেঙ্গু ও চিকনগুনিয়া আক্রান্তের হার বেড়ে যাওয়ায় এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital