বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:০১ পিএম
হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাজীগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার দিনব্যাপী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল—বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, হাজীগঞ্জ বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন।

দিনের কর্মসূচির শেষ ভাগে বিকেলে উপজেলা বিএনপির পশ্চিম বাজারস্থ দলীয় কার্যালয় থেকে ঢাক-ঢোল ও ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এর আগে দুপুর ২টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে সমবেত হন।

Model Hospital

সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল এবং পরিচালনা করেন সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু। র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গণি মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূট্রো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেন দুলাল, পৌর বিএনপির উপদেষ্টা সদস্য সাহাবুদ্দীন শাহিন, সহ-সভাপতি অ্যাড. ওমর ফারুক টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মজুমদার, আবু বকর ছিদ্দিক সুমন, শাহজাহান রাসেল, হাছান পাটওয়ারী, জহিরুল ইসলাম, পৌর যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ সবুজ, আরজীল হোসেন দীনার, আ. রব ও ঝুটন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital