বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দালাল চক্রের ফাঁদে তিন মাসের শি শু বিক্রি, এলাকায় চাঞ্চল্য

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:৪০ পিএম
কচুয়ায় দালাল চক্রের ফাঁদে তিন মাসের শি শু বিক্রি, এলাকায় চাঞ্চল্য
চাঁদপুরের কচুয়া রিশাদ নামের তিন মাসের একটি শিশু বিক্রির অভিযোগ উঠে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দোয়াটি গ্রামের বড়বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় দালাল চক্রের সদস্য খোকনকে আটক করেছে পুলিশ।
শিশুটির মা রুবিনা আক্তার সন্তানকে ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, প্রায় দুই মাস আগে রুবিনার চাচী শাশুড়ি শানু বেগম কৌশলে শিশুটিকে কালিকাপুর গ্রামের বড়বাড়ি দালাল খোকনের কাছে তুলে দেন। পরে খোকন শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে নারায়ণপুর এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
রুবিনা আক্তার অভিযোগ করেন, শিশুকে হারিয়ে তিনি এখন দিশেহারা। সন্তানকে ফেরত পেতে প্রশাসন ও সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
এলাকাবাসী জানায়, শিশুবিক্রির ঘটনা নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা পরিকল্পনা করে খোকনকে ফাঁদে ফেলে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কচুয়া থানার এএসআই জয়নাল আহমেদ জানান, স্থানীয় একজন  ৯৯৯ নাম্বারে কল দিলে  দালাল চক্রের সদস্য খোকনকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানুষের লোভ আর নিষ্ঠুরতার শিকার হয়ে একটি শিশু আজ মায়ের বুক থেকে ছিটকে গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে একটাই দাবি— যত দ্রুত সম্ভব যেন শিশু রুবিনার বুকে ফিরে আসে।এ ঘটনায় পুরো এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। সবাই দ্রুত শিশু উদ্ধারের দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital