বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে প্রবাসীর পিতা-মাতার মাগফেরাত দোয়া

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:৩৯ পিএম
লক্ষ্মীপুরে প্রবাসীর পিতা-মাতার মাগফেরাত দোয়া

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা প্রবাসী শেখ মোঃ আব্দুল্লার পিতা- মাতার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাও শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা সভাপতি মাও. মুহাম্মদ মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমাদ, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা প্রবাসী শেখ মোঃ আব্দুল্লাহর পিতা মরহুম জামাল শেখ ও মাতা মরহুমা রোকেয়া বেগমের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও কবর জিয়ারত করা হয়েছে।

শুক্রবার (২২ আগষ্ট)” বাদ জুমা লক্ষ্মীপুর ইউনিয়নের বাড়ি চত্বরে এ অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সুধীজন, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাও শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা সভাপতি মাও. মুহাম্মদ মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমাদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ইসলামিক শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ বেপারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা গাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন বেপারী, ইসলামিক শ্রমিক আন্দোলন সভাপতি আব্দুল কাদির বেপারী , ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি আল আমিন মাঝি, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।

Model Hospital

উল্লেখ্য, শেখ মোহাম্মদ আব্দুল্লার পিতা ২০২২ সালের ২২ শে নভেম্বর এবং মাতা ২০২৫ সালের তৃতীয় রমজানে মৃত্যুবরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital