বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাহিত্য মঞ্চের আয়োজনে নির্বাচিত গ্ৰন্থের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:৫৯ পিএম
সাহিত্য মঞ্চের আয়োজনে নির্বাচিত গ্ৰন্থের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠিত

চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে এবছর (২০২৫) অমর একুশে বইমেলায় চাঁদপুরের লেখকদের প্রকাশিত ১২টি গ্ৰন্থ নিয়ে ‘পাঠ পর্যালোচনা’ অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগস্ট শনিবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে ছয়টি করে বারোটি বইয়ের উপর আলোচনা করবেন স্থানীয় এবং বিভিন্ন জেলার লেখকরা।

এর মধ্যে ১ম পর্বে কবি ইলিয়াস ফারুকীর লেখা ‘জল তিতির’ গ্ৰন্থ নিয়ে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সভাপতি, কবি ও সংগঠক গাজী গিয়াস উদ্দিন, নুরুন্নাহার মুন্নির ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’ নিয়ে কবি ও সাংবাদিক মামুন রশীদ, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের ‘কুরুক্ষেত্রের ঘুড়ি’ নিয়ে তরুণ কবি নিঝুম খান, কবি সঞ্জয় দেওয়ানের জলের ক্যালিগ্রাফি নিয়ে কবি ও‌ সংগঠক:দন্ত্যন ইসলাম, কবি ও সাংবাদিক কবির হোসেন মিজির ‘লাল রঙের নামতা’ নিয়ে সাংবাদিক ও আবৃত্তিশিল্পী আহমেদ শাহেদ, কবি জাহিদ নয়নের ‘আততায়ী অন্ধকার’ নিয়ে কবি ও সংগঠক ম. নূরে আলম পাটওয়ারী আলোচনা করবেন। এই পর্বে সভাপতিত্ব করবেন চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।

২য় পর্বের ছয়টি বইয়ের মধ্যে চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের ‘চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য’ নিয়ে চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান, সাংবাদিক ও লেখক গাজী মুনছুর আজিজের ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’ নিয়ে লেখক ও আবৃত্তি শিল্পী: রাজিব কুমার দাস, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের ‘চিত্রকলার জগৎ নিয়ে লেখক ও সাংবাদিক: নুরুল ইসলাম ফরহাদ, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান রানার ‘এই জনমে’ নিয়ে লেখক ও সাংবাদিক আবদুল গনি, কবি দেওয়ান মাসুদুর রহমানের ‘কৃষ্ণচূড়া মোড়’ নিয়ে কবি ও সাংবাদিক মনিরুজ্জামান বাবলু এবং লেখক ও সাংবাদিক আরিফুল ইসলাম শান্তের মৌন বৃক্ষের রাত্রিদিন নিয়ে কবি ও সংগঠক: সুমন কুমার দত্ত আলোচনা করবেন।

Model Hospital

শুভেচ্ছা বক্তব্য রাখেন আপন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মাসুদ হাসান। আমন্ত্রিত অতিথি এবং লেখক সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাদ আল-আমিন।

আলোচকরা বলেন, চাঁদপুরের লেখকদের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। প্রতিবছর জাতীয় বইমেলায় চাঁদপুরের অসংখ্য লেখকের বই প্রকাশিত হয়ে আসছে। এই বইগুলো থেকে নির্বাচিত কিছু বই নিয়ে সাহিত্য মঞ্চ পাঠ পর্যালোচনার আয়োজন করেছে। আমরা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এ ধরনের আয়োজন লেখক পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। পাঠক বই পাঠে আগ্রহী হবে।

পাঠ পর্যালোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন সাহিত্য মঞ্চের যুগ্ম সম্পাদক সামিয়া আলম ও সদস্য সামিরা মেহনাজ নুসরাত। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ-কমিটি আহ্বায়ক মুহাম্মদ হানিফ ও সদস্য সচিব ইয়াসিন দেওয়ান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital