হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের দ্বিতীয় ধাপের অভিযান
চাঁদপুরের হাজীগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ব্র্যাকের দ্বিতীয় ধাপের সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ তানবীর হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন।

উদ্বোধনের পর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ, আলিগঞ্জ উচ্চ বিদ্যালয়, পিটিআই প্রাইমারি স্কুল, স্বর্ণকলি কেজি স্কুল এবং পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

অভিযানে হাজীগঞ্জ ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার হেলাল আহমেদ, ফিল্ড অর্গানাইজার কামরুন্নাহার, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল সদস্যরা উপস্থিত ছিলেন।






