বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের টাকা উন্নয়নে খরচ হবে, দলীয় স্বার্থে নয় : আহমদ সাকী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:১৮ পিএম
হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের টাকা উন্নয়নে খরচ হবে, দলীয় স্বার্থে নয় : আহমদ সাকী
চাঁদপুর-২ মতলব উত্তর দক্ষিণ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী’র ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর২৫ রোজ রবিবার  মতলব উত্তর উপজেলার ৪টি  ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী বলেন “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে জনগণের বাজেটের ১ টাকাও আমার ব্যক্তিগত প্রয়োজনে খরচ করবো না। জনগণের টাকায় জনগণের উন্নয়ন হবে, ব্যক্তিস্বার্থে নয়। প্রতিটি খরচের হিসাব স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন, “রাজনীতি মানে ব্যক্তিগত ভোগ-বিলাস নয়, বরং আমানতদারিত্ব। জনগণের এক টাকাও যেন অপচয় না হয়, তা আমি নিশ্চিত করবো। দুর্নীতি ও অনিয়মের সব দ্বার রুদ্ধ করে জনগণ যেন সত্যিকার অর্থে তাদের ট্যাক্স ও বাজেটের সুফল ভোগ করতে পারে-এটাই আমার অঙ্গীকার।”
তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি সৎ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সমাজ গড়ে তুলি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সহ সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, মতলব উত্তর উপজেলার সদস্য মাওলানা আতাউল্লাহ মহসিন, সভাপতি হাফেজ হাবিবুর রহমান, সেক্রেটারি ডালিম চৌধুরী, মাওলানা আশরাফ আলী, যুবনেতা মঈনুদ্দিন সুজন,খোরশেদ আলম, ছাত্রনেতা মুহাম্মদ সাগর আহমদ, আশরাফুল ইসলাম নীরব প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital