বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প অবহিতকরণ সেমিনারে

আগামী প্রজন্মকেও পেশা সম্পর্কে জানাতে ও শেখাতে হবে : ইউএনও রাজিয়া

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:০৯ পিএম
আগামী প্রজন্মকেও পেশা সম্পর্কে জানাতে ও শেখাতে হবে : ইউএনও রাজিয়া
বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) বিল্লাল হোসেন খন্দকার, সহকারী পরিচালক (প্রোগ্রাম) রুহুল আমিন বাশির, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সিনিয়র সাংবাদিক নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, গাজী মমিনসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চিহ্নিত দশটি পেশার মানুষকে প্রশিক্ষণ, সহায়তা ও সুযোগ-সুবিধার মাধ্যমে জীবনমান উন্নয়নে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। এ প্রকল্পের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হওয়ায় এসব জনগোষ্ঠী ইতোমধ্যে অনেকখানি এগিয়ে এসেছে। আশা করছি দ্বিতীয় ধাপের কার্যক্রম সরকারের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, “আপনাদের পেশা হারিয়ে গেলে আমাদের ইতিহাস ও ঐতিহ্য হারিয়ে যাবে। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি কাজে লাগিয়ে এসব পেশার মানোন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি আগামী প্রজন্মকেও এই পেশা সম্পর্কে জানাতে ও শেখাতে হবে। প্রযুক্তির যুগেও আপনাদের অভিজ্ঞতা ও দক্ষতার মূল্য অপরিসীম।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital