শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:১১ পিএম
ফরিদগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন
চাঁদপুরের ফরিদগঞ্জে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরকীয়ার ঘটনাকে আড়াল করতে সাধারণ মানুষকে জড়িয়ে চাঁদাবাজির মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগীর স্ত্রী। এই ঘটনায় পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্ত্রী সেলিনা বেগম লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী মো. মানিক একজন সাধারণ কাঠমিস্ত্রি।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) পূর্বপরিচয়ের সূত্র ধরে সুমি আক্তার নামে এক নারী তার পরকীয়া প্রেমিক বেলায়েত হোসেনকে নিয়ে তাদের বাড়িতে আসেন। বেলায়েত হোসেন অপরিচিত হওয়ায় তার প্রতি সন্দেহ হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে তারা দু’জন দ্রুত সরে পড়েন।
পরদিন শুক্রবার (২২ আগস্ট) বেলায়েত হোসেন উল্টো মানিক, তার বন্ধু রিয়াদসহ আরও একজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায় এবং চিহ্নিত চাঁদাবাজ হিসেবে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে।
সংবাদ সম্মেলনে সেলিনা বেগম অভিযোগ করে বলেন, “কোনো তদন্ত ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা দায়ের করা হয়েছে। আমার স্বামী ও তার বন্ধু নির্দোষ হয়েও কারাগারে দিন কাটাচ্ছেন। আমি ছোট ছোট সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”
তিনি ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, স্বামী ও তার বন্ধুর নিঃশর্ত মুক্তি এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital