বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে সেলাই মেশিন ও ৬০০ গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:২৭ পিএম
ফরিদগঞ্জে বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে সেলাই মেশিন ও ৬০০ গাছের চারা বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক সংগঠন “বাতিঘর মানবকল্যাণ সংস্থার” তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ এবং কেককাটা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার মনতলা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে, সংগঠনের সাবেক সহ-সভাপতি এস এম মিরাজ মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক খালেকুজ্জামান শামীম।

Model Hospital

অনুষ্ঠানে সামাজিক কাজে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়। সর্বোচ্চ অর্থ সহায়তার জন্য সদস্য মো. শরীফ হোসেন পাটওয়ারী, সর্বোচ্চ অর্থ সংগ্রহের জন্য সাবেক অর্থ সম্পাদক মো. নাছির উদ্দীন ও সাবেক সহ-দফতর সম্পাদক ইয়াসিন বরকন্দাজকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া সামাজিক কাজে নিয়মিত উপস্থিতির জন্য ফারজানা ইসলাম ইয়াসমিন ও রাজু মির্জাকেও সম্মাননা দেওয়া হয়।

পরে সংস্থার স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের আওতায় তিনজনকে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে ছয় শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, অ্যাডভোকেট জাকির হোসেন বাবলু, ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান জয়দেব পাল, সাংবাদিক এস এম ইকবাল হোসেন, সাংবাদিক মো. শিমুল হাসানসহ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটওয়ারী, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী, সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, সাবেক প্রচার সম্পাদক মো. রনি, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নাজির উদ্দীন পাটোয়ারীসহ অন্যান্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital