বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলা-গাড়ি ভাঙচুর, আহত ১০

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২:১৬ এম
চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলা-গাড়ি ভাঙচুর, আহত ১০

আজম খানের বাড়িতে হামলা করে আসবাবপত্র ভাঙচুর, বাস ও প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে। হামলার পর বিকেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আজম খান।

চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের গাড়িসহ বাসা এবং কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১০ জন। খোদ সাংবাদিকদের কাছে এ দাবী করেন আজম খান।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১ টা ৫৫ মিনিটের সময় চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ের সিংহ পাড়া এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাসা ও অফিস এবং গাড়ি ভাংচুর করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। এতে অনেক নেতাকর্মী প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন।
হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। রক্তাক্ত জখমসহ আহতদের তিনজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- সুজন মিয়াজির ছেলে মো. ফরিদ (৪৫), মো. আলী গাজীর ছেলে ফারুক গাজী (২৮) ও হারেজ খানের ছেলে আকাশ খান জিতু (৪৭)।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, বিএনপির আজম খানের একটি মিটিং হাসান আলী হাই স্কুল মাঠে হবার কথা ছিলো। এই মিটিংয়ের প্রস্তুতিকে কেন্দ্র করে তার অফিস ও বাসা ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স সহ আমরা ঘটনাস্থলে যাই এবং উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আমাদের আসার পরপর খবর পেয়ে যৌথ বাহিনীও সেখানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সন্দেহভাজন কয়েকজনকে আটক করলেও তারা পথচারী বলে যাচাই-বাছাইয়ে ছেড়ে দেওয়া হয়।
একইদিন রাতে কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে নিজ বাসায় আজম খান বলেন, আমার দলের লোকজনই আমার ওপর হামলা করেছে, আমি তাদের কারো বিরুদ্ধে থানায় মামলা বা অভিযোগ করবো না। তারা তো সবাই আমার দলেরই কর্মী।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি চাঁদপুরে কাজ করে যাচ্ছি। আমি তো কোন প্রার্থীতা ঘোষণা করিনি। তাহলে আমার নেতা তারেক রহমানের এই ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কি করাকে কেন্দ্র করে হামলা ও ভাংচুর করা হয়েছে কেন? এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি বলে থানা সূত্রে জানা যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital