বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে প্রকৌশল অধিকার আন্দোলনে বিক্ষোভ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:৫১ পিএম
ঢাকায় হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে প্রকৌশল অধিকার আন্দোলনে বিক্ষোভ

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করছে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) গ্রাজুয়েট প্রকৌশলীদের দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ মিছিলে পুলিশি বাধা ও হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন। দ্রুত তিনদফা দাবী মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘একশন টু একশন ডাইরেক্ট একশন” , ” ইঞ্জিনিয়ারের একশন ডাইরেক্ট একশন” , “এক দুই তিন চার, ডিপ্লোমা তুই কোটা ছাড়” , “ছাগল দিয়ে হাল চাষ, হবে না হবে না” , “ভেড়া দিয়ে হাল চাষ, হবে না হবে না” , “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম” , “ডিপ্লোমা শেষ করতেই তুই করিস হাস ফাস,পারলে কাকা করে দেখা বিএসসি টা করে পাশ”, “ডিপ্লোমা তুই টেকনিশিয়ান, মানতে এতো চুলকানি কেন?” , “ডিপ্লোমার সিন্ডিকেট, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও” , “এক দুই তিন চার, ডিপ্লোমা তুই জোকার” , “পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না” , “এক দুই তিন চার ইন্টেরিম জোকার” , “পুলিশ তোর দালালি, বন্ধ কর বন্ধ কর”, প্রভৃতি স্লোগান দেন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী রাকিবুল কবির নিহাল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেন খান, মো. সাব্বির।

Model Hospital

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো: ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য কোনো নামে সমমানের পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং একই ডিসিপ্লিনে উচ্চতর যোগ্যতাসম্পন্ন বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং উভয় স্নাতকের জন্য উন্মুক্ত করতে হবে। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে অন্যান্য দেশের মতো যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital