বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর ইউএনও সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১:৪৭ এম
চাঁদপুর সদর ইউএনও সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী

চাঁদপুর সদর উপজেলা জনবান্ধব নির্বাহী অফিসার (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতকে বদলী করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট ২০২৫খ্রি.) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়।

জানা গেছে, বিগত সরকারের আমলে তিনি ২০২৩ সালের ১৭ আগস্ট চাঁদপুর সদরে যোগদান করেছেন। তিনি বিসিএস ব্যাচ ৩৫-এর কর্মকর্তা।

এর আগে তিনি তিনি ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কবি ও লেখক হিসেবেও পরিচিত; তার লেখা “অচেনা যাদুকর” ও “জলপাই ভালোবাসা” শীর্ষক বই রয়েছে।

Model Hospital

প্রসঙ্গ, গতকাল বুধবার (২৭ আগস্ট ২০২৫খ্রি.) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব আমিনুল ইসলামের স্মাক্ষতির পত্রে ১৭ জন উপজেলা নির্বাহী অফিসার থেকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি করা হয়। ওই পত্রেই চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital