শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১:৪৯ এম
প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’

শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘আখ্যান’-এর প্রথম সংখ্যা ২৭ আগস্ট ২০২৫, বুধবার প্রকাশিত হয়েছে। সূচনা সংখ্যার বিষয় ‘অরণ্য’। এ সংখ্যায় স্থান পেয়েছে অর্ধশতাধিক কবির অরণ্য বিষয়ক কবিতা।

আখ্যান সম্পাদক কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নি বলেন, আখ্যান সমকালীন সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ করতে চায়। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় লেখকদের জন্যও হয়ে উঠতে চায় একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

আখ্যানে কবিতা লিখেছেন: সোহরাব পাশা, মজিদ মাহমুদ, ওমর কায়সার, তপন বাগচী, হেনরী স্বপন, মাসুদুল হক, শাহেদ কায়েস, সব্যসাচী হাজরা, শামীম সিদ্দিকী, জামসেদ ওয়াজেদ, পীযুষ কান্তি বড়ুয়া, প্রত্যয় জসীম, সুভাষ সরকার, জোবায়ের মিলন, নিলয় রফিক, গোলাম আশরাফ খান উজ্জ্বল, গাজী গিয়াস উদ্দিন, আরিফুল হাসান, মালেক মুস্তাকিম, সৌম্য সালেক, মুহাম্মদ ফরিদ হাসান, কাদের পলাশ, সঞ্জয় দেওয়ান, মাইনুল ইসলাম মানিক, রোকসানা ইয়াসমিন মণি, ম. নুরে আলম পাটওয়ারী, অনু ইসলাম, মইনুল হাসান, ফারুক সুমন, বাবুল আনোয়ার, বঙ্গ রাখাল, নুরুন্নাহার মুন্নি, হাসনাইন হীরা, শিশির আজম, নুসরাত সুলতানা, আমিনুল ইসলাম, তোফায়েল তফাজ্জল, ইসমত শিল্পী, মামুন সুলতান, মুস্তফা হাবীব, দ্বীপ সরকার, শৈবাল নূর, শাহ কামাল, আসিফ নূর, সুজন আরিফ, আশিক বিন রহিম, জাহিদ নয়ন, সুমন কুমার দত্ত, আজিজুল আম্বিয়া, হাসানুজ্জামান, সোমা মুৎসুদ্দি, রহিত ঘোষাল, নবকুমার দাস, একরাম আজাদ, দেবাশীষ ভট্টাচার্য এবং আজিম উল্যাহ হানিফ। কবিতাগুলো নিয়ে প্রবন্ধ লিখেছেন কবি ও প্রাবন্ধিক মামুন রশীদ।

নুরুন্নাহার মুন্নি জানান, অরণ্য আমাদের মূল্যবান সম্পদ। আখ্যান চলতি সংখ্যায় অরণ্যের নানারূপ তুলে ধরেছেন কবিরা। পরিবেশ-সচেতনতা সৃষ্টি আমাদের এ সংখ্যার অন্যতম উদ্দেশ্য।

Model Hospital

ছোটকাগজটির প্রচ্ছদ করেছেন ইউসুফ নাজিম। মূল্য ২০০ টাকা। প্রকাশক পরিবার পাবলিকেশন। অনলাইনে পাওয়া যাবে রকমারি ডটকমে।

উল্লেখ্য, নুরুন্নাহার মুন্নির জন্ম ৫ জানুয়ারি ১৯৮৩, চাঁদপুরের মতলব উত্তরে। তিনি প্রাণিবিদ্যায় সম্মান ও স্নাতকোত্তর। শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। বর্তমানে লেখালেখি ও সাংগঠনিক চর্চায় সক্রিয় রয়েছেন। মূলত কবিতা, গল্প, প্রবন্ধ লিখেন। তিনি সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর নির্বাহী সদস্য।

এছাড়া প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে চর্যাপদ সাহিত্য একাডেমি’র দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর।প্রকাশিত গ্রন্থসমূহ: আধখোলা জানালার আলাপ (কাব্যগ্রন্থ), কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ), গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ)। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা (২০২১), ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড (২০২২), মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা (২০২৩)-সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। আখ্যান প্রকাশের মাধ্যমে তিনি ছোটকাগজ সম্পাদনায় যুক্ত হলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital