বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইব্রাহিমপুরে গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ২:০৬ এম
ইব্রাহিমপুরে গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে‌ আনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে যখন করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ আগস্ট বুধবার ইউনিয়নের চরফতেজংপুর ৬নং ওয়ার্ডের ঢালী বাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। আনোয়ারা বেগম ঢালী বাড়ির মোঃ শহিদুল্লাহ ঢালীর স্ত্রী।
এই ঘটনায় আহত আনোয়ারা বেগম ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২জননসহ চারজনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত ফজল চৌকিদারের পুত্র বিল্লাল চকিদার (৪৫) এবং তার ছেলে সোহাগ চকিদার (২২)।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৬ আগস্ট সকাল অনুমান সাড়ে ৭টার সময় আনোয়ারা বেগম বাজার করার উদ্দেশ্যে বাড়ী হইতে বের হন। এসময় একই এলাকার বিল্লাল চকিদার তার পথরোধ করে জোরপূর্বক টাকা দাবি করে এবং টাকা না দিলে শ্লীলতাহানী করবে বলে হুমকি দেয়। আনোয়ারা বেগম প্রতিবাদ করে দৌড়ে এলাকার বাঁশের সাঁকো পার হয়ে যায়। এরপর সকাল সাড়ে ৮টায় পুনরায় বিল্লাল চকিদার আনোয়ারা বেগমকে বাড়ির সামনে এসে তাকে মিথ্যা নোংরা অপবাদ দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে।
আনোয়ারা বেগম প্রতিবাদ করলে বিল্লাল চকিদার পায়ের জুতা খুলে তাকে বেধড়ক পিটাতে থাকে। এক পর্যায়ে তার নাকে, মুখে ও শরীরে এলোপাতাড়ি লাথি, কিল, ঘুষি মেরে আহত করে এবং কানের স্বর্ণের দুল কেড়ে নেয়।
আনোয়ারা বেগমের ডাকচিৎকারে তার স্বামী ছুটে এলে বিল্লাল চকিদার এবং তার ছেলে তাকেও পিটিয়ে আহত করে। আহতরা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বর্তমানে তারা নিরাপত্তায় ভুগছেন বলে লিখিত অভিযোগ উল্লেখ করেন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, এ বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital