বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে মা-সন্তানদের গলায় রামদা ধরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মনিরুল ইসলাম মনির  প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৪:৫৬ পিএম
মতলবে মা-সন্তানদের গলায় রামদা ধরে প্রবাসীর বাড়িতে ডাকাতি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ২টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মিঁয়াজি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। রাতে ডাকাতি হওয়া সেই বাড়িতে প্রবাসীর নিজাম উদ্দিনের স্ত্রী নার্গিস আক্তার, স্কুল পড়ুয়া তার ২ ছেলে ও ১ মেয়ে ছিলেন। বাড়ির মালিক নিজাম উদ্দিন দীর্ঘ দিন ধরে সৌদি আরবে থাকেন।
প্রবাসীর স্ত্রী নার্গিস আক্তার জানান, রাত আনুমানিক সোয়া ২টার দিকে ১০/১২ জন লোক দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদেরকে মারধর করে। আমাদের সামনে রামদা ধরে রাখে যাতে আমরা চিৎকার না করি। মুহূর্তের মধ্যেই তারা আলমারি-বাক্স ভেঙ্গে সব নিয়ে যায়। এরমধ্যে ১১ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ২টা দামি ঘড়ি ও ১টা মোবাইল, রূপার অনেকগুলো গহনা, বিদেশি কাপড়-চোপড়সহ মূল্যবান অনেক কিছুই তারা লুটে নেয় ।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ অবস্থান করে খোঁজখবর নেয় এবং আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।
প্রবাসী নিজাম উদ্দিনের ভাই শরীফ উল্যাহ জানান, খবর পেয়ে আমি ঢাকা (কর্মস্থল) থেকে বাড়ি ছুটে আসি। আচমকা কি ঘটে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। আমার ভাইয়ের অনেক ক্ষতি হয়ে গেল।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, আমি এবং আমাদের এএসপি সার্কেল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই। সরেজমিন পরিদর্শন করি এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির বলেন, সর্বোচ্চ আন্তরিকতা দিয়েই কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital